Home / Terms & Conditions
Information Page

Terms & Conditions

আমাদের terms & conditions সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য, নির্দেশনা এবং প্রয়োজনীয় বিবরণ এখানে সুন্দরভাবে সাজানো আছে।

Terms & Conditions

এই পেইজের সব তথ্য সুন্দর ও আধুনিকভাবে উপস্থাপন করা হয়েছে

Terms & Conditions of DropCart

“ড্রপকার্ট বা DropCart.com.bd” একটি ড্রপ শিপিং প্ল্যাটফর্ম। আমাদের যেকোন সার্ভিস, প্রোডাক্ট, সফটওয়ার বা সেবা ব্যাবহার কিংবা ক্রয় করার পূর্বে কাইন্ডলি এই টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নেয়ার অনুরোধ রইলো। আমাদের সার্ভিস ব্যাবহার করার মানেই হলো আপনি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলো পড়ে নিয়েছেন এবং এতে সম্মত আছেন। আপনি যদি আমাদের টার্মস এবং কন্ডিশন গুলোতে সম্মত না থাকেন, তাহলে আমাদের সার্ভিস ব্যাবহার করা থেকে বিরত থাকুন। এটি ড্রপকার্ট এবং আপনার মধ্যকার একটি চুক্তি বা এগ্রিমেন্ট, আমরা হচ্ছি ড্রপকার্ট এবং আপনি হচ্ছেন ড্রপ-শিপার, রিসেলার কিংবা সেবা গ্রহীতা পার্টনার।

ড্রপ-শিপিং একটি ই-কমার্স ব্যবসার আধুনিক মডেল যা উন্নত বিশ্বে অনেক আগে থেকেই খুবই জনপ্রিয়। ড্রপ-শিপিং এর মাধ্যমে আপনি প্রোডাক্ট নিজের স্টকে না রেখে কোন উৎপাদনকারী বা ভেন্ডরের কাছ থেকে সরাসরি আপনার কাস্টমারের কাছে প্রোডাক্ট ডেলিভারি করে প্রফিট করতে পারেন। এক্ষেত্রে ড্রপ-শিপার কে প্রোডাক্ট এর জন্য কোন ইনভেস্ট করতে হয়না। প্রোডাক্টের ছবি, ভিডিও, বিভিন্ন কন্টেন্ট বা রিভিউ অনলাইন বা অফলাইনে মার্কেটিং করে অর্ডার নিয়ে তা ভেন্ডরের কাছে ফরওয়ার্ড করতে হয় এবং ভেন্ডর ড্রপ-শিপারের শপের নামে তা সরাসরি কাস্টমারের কাছে ডেলিভারি করে থাকে।

এক্ষেত্রে আমরা হচ্ছি ড্রপকার্ট যা আপনার ভেন্ডর হিসাবে কাজ করবো এবং আপনি হচ্ছেন আমাদের ড্রপ-শিপার।


আমাদের ওয়েবসাইটের টার্মস এবং কন্ডিশন নিম্নলিখিতঃ


১। ড্রপ-শিপার হিসাবে একাউন্ট রেজিস্ট্রেশনঃ

সাধারণ ক্রেতা এবং ড্রপ-শিপিং পার্টনারদের মধ্যে সেগমেন্ট যাতে সবাই ড্রপ-শিপিং প্রাইস দেখতে না পারে এবং আপনি মার্কেটিং করে নিজের মত প্রফিট করতে পারেন সেই কাজকে সহজ করতে সকল ড্রপ-শিপারদের জন্য ছোট্ট একটি এমাউন্ট রেজিস্ট্রেশন ফী রাখা হয়েছে (অফেরতযোগ্য) এর বিপরীতে প্রতিটি রেজিস্টার্ড ড্রপ-শিপার পাচ্ছেন ৬/১২/২৪ মাসের জন্য আনলিমিটেড প্যাকেজিং এবং লজিস্টিকস সেবা। রেজিস্ট্রেশনের দিন থেকে ৬/১২/২৪ মাস পরে একাউন্ট সচল করতে আবার নির্দিষ্ট পেমেন্ট করে এই সেবা পরের ৬/১২/২৪ মাসের জন্য নিতে হবে- এটি কোন ভাবেই লাইফটাইম কোন সাবস্ক্রিপশন না। তবে সুখবর হচ্ছে যে, বিভিন্ন ক্যাম্পেইন, অফার এবং অর্ডার বোনাস এর মাধ্যমে খুব সহজেই রেজিস্ট্রেশন ফি এর থেকেও বেশি টাকা তুলে নেয়ার সুযোগ থাকবে।

বিঃ দ্রঃ আপনার শপের নাম এর ক্ষেত্রে কোনোভাবেই কোন প্রতিষ্ঠিত কোম্পানির নাম ব্যাবহার করা যাবেনা। কোন ডোমেইন শপ নাম হিসাবে ব্যাবহারের জন্য অবশ্যই সেই ডোমেইনের মালিকানা প্রমাণ করতে সেই ডোমেইনের কোন ইমেইল থেকেই রেজিস্ট্রেশন করুন। শপের নামকরণ নিয়ে যেকোনো ধরণের আইনি জটিলতা ড্রপ-শিপার নিজ দায়িত্বে সমাধান করবেন এক্ষেত্রে ড্রপকার্ট কর্তৃপক্ষের কাছে কোন অভিযোগ আসলে বা আমাদের নিজেদের ইন্টারনাল কমিউনিকেশনে এমন কোন নাম নজরে আসলে সেই শপ এর নাম পরিবর্তন করে ইউনিক কোন নাম ব্যাবহারের পরামর্শ থাকবে।


২। অর্ডার করার প্রক্রিয়াঃ

আপনার একাউন্ট রেজিস্ট্রশন করে পেমেন্ট করার সাথে সাথেই আপনি আপনার ড্যাশবোর্ড এর এক্সেস পেয়ে যাবেন। সিঙ্গেল প্রোডাক্ট হলে প্রোডাক্ট এর বিক্রয় মূল্য দিয়ে সরাসরি “অর্ডার করুন” বাটনে ক্লিক করবেন এবং একাধিক প্রোডাক্ট হলে প্রোডাক্ট এর বিক্রয় মূল্য দিয়ে “কার্টে যোগ করুন” বাটনে ক্লিক করবেন। এরপর “Submit Order” এ ক্লিক করলে আপনাকে চেকআউট পেজে নিয়ে যাবে। সেখানে কাস্টমার এর ডেলিভারি সংক্রান্ত সকল তথ্য নির্ভুল ভাবে দিয়ে পেমেন্ট পদ্ধতি সিলেক্ট করে “অর্ডার কনফার্ম করুন” বাটনে ক্লিক করে অর্ডার সম্পন্ন করতে হবে।


৩। পেমেন্ট প্রক্রিয়াঃ

দেশের বাইরে Drop-Shipping বিজনেস অনেক বেশী জনপ্রিয় তার একটি প্রধান কারণ সবাই অর্ডারের সময়ই পেমেন্ট করে দেন অর্থাৎ প্রি-পেইড। কিন্তু আমাদের দেশে প্রি-পেমেন্টের অপশন থাকলেও COD (Cash on Delivery) মেথড বেশী জনপ্রিয়। তবে এক্ষেত্রে ফেক অর্ডার প্রতিরোধ কল্পে আমরা প্রত্যেকটি ড্রপ-শিপারদের অনুরোধ করবো যাতে সবাই অন্তত ডেলিভারি চার্জ ১২০ টাকা অথবা বেশী দামী প্রোডাক্ট হলে ১০% অগ্রিম নিয়ে তারপর অর্ডার কনফার্ম করেন। তাহলে ফেক অর্ডার কমে যাবে এবং ডেলিভারি সাকসেস রেট অনেক বাড়বে সেই সাথে আপনার প্রফিটও বাড়বে।

কোন প্রোডাক্ট কুরিয়ার করা হয়ে থাকলে সেই প্রোডাক্ট কাস্টমার ডেলিভারি না নিলে সেটি আবার আমাদের কাছে ফেরত আসে। একত্রে রিটার্ন চার্জ ৩০ টাকা এবং রিটার্ন আসার পর প্রোডাক্ট এর ফিজিক্যাল কন্ডিশন যদি আর রিসেল অবস্থায় না থাকে তাহলে প্রোডাক্ট এর প্রাইস ড্রপ-শিপার কে বহন করতে হবে অর্থাৎ ড্রপ-শিপারদের ঠিকানায় কুরিয়ার করে দেয়া হবে। তবে যদি প্রোডাক্ট ভুল বা ফল্ট হয়ে থাকে সেক্ষেত্রে কোন রিটার্ন চার্জ লাগবে না আমরা নিজেরাই সেই খরচ বহন করবো।

কাস্টমার থেকে ফুল পেমেন্ট নিতে পারলে খুবই ভালো এবং সেক্ষেত্রে আপনিও আমাদের ফুল পেমেন্ট করেই অর্ডার প্লেস করবেন। এটি না করে যদি ১২০ টাকা অগ্রিম পেমেন্ট করে অর্ডার সাবমিট করেন আমাদের সিস্টেম থেকে ১২০ টাকা পেইড এবং বাকি টাকা কন্ডিশনে পাঠানো হবে যা কাস্টমারকে প্রোডাক্ট ডেলিভারি নেয়ার সময় পেমেন্ট করতে হবে অর্থাৎ কাস্টমারকে ডাবল পেমেন্ট করতে হবে। এই ধরনের ঝামেলা এড়াতে কাস্টমার থেকে হয় ১২০ টাকা অগ্রিম নেবেন বা ডেলিভারি চার্জ সহ ফুল পেমেন্ট এবং সেম এমাউন্ট আমাদের পেমেন্ট করবেন।


৪। ডেলিভারি প্রক্রিয়া এবং ডেলিভারি চার্জঃ

ঢাকার ভিতরে এবং বাইরে প্রতিটি পার্সেল আমাদের ওয়েবসাইটে সাবমিট করার ৪৮ ঘণ্টার মধ্যে (সাধারণত দুপুর ২ টার আগে সাবমিট করা প্রতিটি পার্সেল প্রতিদিন কুরিয়ারে হ্যান্ডওভার করা হয়) মধ্যে কুরিয়ারে হ্যান্ডওভার করা হয়। অর্ডার প্রসেস করার পর কুরিয়ারে হ্যান্ডওভার করার পর তা ওয়েবসাইটে On Delivery সেকশনে দেখতে পাবেন। ট্রাক অর্ডার এ গিয়ে অর্ডার নাম্বার দিয়ে ট্র্যাক করতে পারবেন।

ড্রপ-শিপিং এর ডেলিভারি চার্জের ক্ষেত্রে ২ টি স্লট রয়েছে (এর বাইরে অন্য কোন চার্জ যেমন- COD পেমেন্ট কালেকশন ফি, প্রসেসিং ফি, প্যাকেজিং ফী বা অন্য কোন হিডেন ফি নেই। তবে পার্সেল রিটার্ন আসলে প্রতি পার্সেলের জন্য ৩০ টাকা করে রিটার্ন চার্জ কাটা হবে এটা, ঢাকা বা ঢাকার বাইরের সকল এরিয়ার জন্য প্রযোজ্য হবে)-

  • ঢাকা সিটি কর্পোরেশন এর ভিতরে (৬০ টাকা)
  • সারা বাংলাদেশ (১২০ টাকা)

৫। প্রফিট এবং প্রফিট এর টাকা উত্তোলনঃ

কাস্টমারের জন্য অর্ডার করার সময় আপনার বিক্রয় মূল্য তে রিসেলার প্রাইস এবং প্রফিট যোগ করে টোটাল মূল্য দিবেন। আপনার ড্যাশবোর্ড থেকে টোটাল সেল প্রাইস এবং টোটাল প্রফিট দেখতে পারবেন। এক্ষেত্রে মনে রাখবেন- অর্ডার প্লেস করলেই প্রফিটের টাকা আপনার একাউন্টে উত্তোলনের জন্য রেডি হবেনা। প্রোডাক্ট কাস্টমারের কাছে ডেলিভারি হবার পরে আপনার একাউন্টে “Balance” এ দেখাবে।

প্রোডাক্ট ডেলিভারি হবার পরে আপনার একাউণ্টে প্রফিটের টাকা উত্তোলনের জন্য রেডি হবে এবং আপনি উইথড্র রিকুয়েস্ট দিতে পারবেন। প্রতিদিন সকাল ১০ থেকে ৬ টার মধ্যে উইড্র রিকোয়েস্ট দিলে সে দিনেই আপনার বিকাশ/নগদ/রকেট একাউন্টে প্রফটের টাকা পেয়ে যাবেন। টাকা উত্তোলন করতে হলে আপনার একাউন্টে নুন্নতম ২০০ টাকা টাকা থাকতে হবে। ২০০ টাকা এর নিচে হলে উইথড্র রিকোয়েস্ট ক্যানসেল করে দেওয়া হবে।


৬। প্রোডাক্ট কোয়ালিটিঃ

প্রোডাক্ট এর কোয়ালিটি সবচাইতে ইম্পরট্যান্ট ড্রপ-শিপিং বিজনেস এর জন্য এবং তা যথাযথ স্টক ম্যানেজমেন্ট। আমরা আপনাদের চাহিদা মত অরিজিনাল এবং টপ কোয়ালিটি ব্র্যান্ডেড প্রোডাক্ট নিয়ে কাজ করছি। প্রোডাক্টই আমাদের প্রধান স্ট্রেংথ। আমরা প্রতিটি প্রোডাক্ট এর কোয়ালিটি মেইন্টেইন করে এমন উৎপাদনকারী বা ভেন্ডর থেকেই শুধুমাত্র সোর্স করা হয়ে থাকে। আমরা নিজেরা প্রোডাক্ট এর গুণগত মান পরীক্ষা করার পরেই শুধুমাত্র সেই প্রোডাক্ট বাজারজাত করি। প্রতিটি প্রোডাক্টের সাথেই থাকে ন্যূনতম ৭ দিন থেকে ৩ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদের ওয়ারেন্টি। কোন প্রোডাক্টে কতদিনের ওয়ারেন্টি তা প্রতিটি প্রোডাক্টের ডেসক্রিপশনে দেয়া থাকবে এবং তা ইনভয়েস ডেট থেকে কার্যকর হবে।

কোন প্রোডাক্ট এর কোয়ালিটি ইস্যু বা ড্যামেজ প্রোডাক্ট ডেলিভারি হলে তা আমরা নিজ দায়িত্বে রিপ্লেস বা রিফান্ড অফার করে থাকি। তাই আমাদের থেকে ড্রপ-শিপিং বিজনেস করে আপনি প্রোডাক্ট কোয়ালিটি এবং কাস্টমার স্যাটিস্ফ্যাকশন পাবেন এটি আমরা নিশ্চিত করতে বদ্ধপরিকর।


৭। রিটার্ন এন্ড রিফান্ডঃ

এখানে রিটার্ন বলতে বুঝানো হচ্ছে যদি কাস্টমার অর্ডার করার পরে প্রোডাক্ট ডেলিভারি না নিতে চান কিংবা ডেলিভারি পাবার পরে তা ফেরত দিতে চান। প্রোডাক্টে কোন সমস্যা থাকলে সেক্ষেত্রে অবশ্যই আফটার সেলস সাপোর্ট দেয়া হবে। কিন্তু কাস্টমার অর্ডার করার পর ডেলিভারি না নিলে সেক্ষেত্রে রিটার্ন করার পর প্রোডাক্ট ড্যামেজ হলে ড্রপ-শিপারকে নিতে হবে।

অর্ডার নেয়ার সময় কাস্টমার থেকে পর্যাপ্ত অগ্রিম নিয়ে অর্ডার কনফার্ম করার জন্য রিকোয়েস্ট করা হচ্ছে। আমরা প্রোডাক্ট এবং লজিস্টিকস সাপোর্ট দিচ্ছি কিন্তু একবার প্রোডাক্ট কুরিয়ারে শিপমেন্ট হয়ে গিয়ে থাকলে সেটি কাস্টমারকে নিতে হবে অথবা প্রোডাক্ট ড্যামেজ হলে আপনার ঠিকানায় কুরিয়ার করে দেয়া হবে।


৮। এক্সচেঞ্জ পলিসিঃ

আমাদের প্রোডাক্ট কাস্টমারদের এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে চাইলে কাস্টমার কুরিয়ার করে আমাদের ঠিকানায় পাঠাতে পারেন। ভুল প্রোডাক্ট বা ফল্টি প্রোডাক্ট এর ক্ষেত্রে আমরা ফ্রি এক্সচেঞ্জ অফার করে (কুরিয়ার করলে আমরা ১টি কুরিয়ার ফি বিয়ার করবো) থাকি।

কিন্তু যদি কাস্টমার তার নিজের ইচ্ছা বা পছন্দ বা মডেল পরিবর্তন করে নিতে চান সেক্ষেত্রেও কুরিয়ারের মাধ্যমে সেবা নিতে হয় সেক্ষেত্রে আপ-ডাউন ২ বার কুরিয়ার ফি অগ্রিম প্রদান করতে হবে।

মনে রাখবেন, এক্সচেঞ্জ এর ক্ষেত্রে অবশ্যই প্রোডাক্ট ইনটেক থাকতে হবে। প্রোডাক্ট খোলা হয়েছে বা ইনটেক পলি ছিঁড়ে ফেলা হয়েছে এবং সেটি ব্যবহার করা হয়েছে এমতবস্থায় প্রোডাক্ট টি আর এক্সচেঞ্জ এর আওয়াভুক্ত হবেনা।


৯। আফটার সেলস সাপোর্টঃ

আমাদের ওয়েবসাইটে প্রতিটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টির তথ্য দেয়া থাকবে। ন্যূনতম ৭ দিন থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে এবং তা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে।

কোন প্রোডাক্ট এর আফটার সেলস সাপোর্ট পেতে আমাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে হবে। কুরিয়ারের ক্ষেত্রে কুরিয়ার আপ-ডাউন ফি কাস্টমারকে দিতে হবে।

তবে ছোট ছোট ইস্যু যেমন কিভাবে চালাতে হয় বা কনফিগার কিভাবে করতে হয় এই ধরনের ইস্যুর জন্য প্রোডাক্ট আমাদের কাছে না পাঠিয়ে ওভার ফোনে সাপোর্ট নিজেরা আপনাদের কাস্টমারদের দেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।


১০। প্রাইভেসিঃ

আমাদের ওয়েবসাইট ব্যাবহারের সময় আমরা আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেইল অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস এবং সেই সাথে আপনার কাস্টমারের ঠিকানায় প্রোডাক্ট ডেলিভারি করতে প্রয়োজনীয় তথ্য কালেকশন এবং তা নিরাপত্তার সাথে সংরক্ষণ করে থাকি।

আমাদের ওয়েবসাইটে মার্কেটিং এবং সেবার মান উন্নয়ন এবং ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নের জন্য প্রয়োজনীয় কুকিজ এবং বিভিন্ন এনালাইটিক্যাল টেকনোলোজি ব্যাবহার করা হয়ে থাকে।

আমাদের ওয়েবসাইট ব্যাবহারের মাধ্যমে আপনি এই বিষয়গুলিতে সম্মতি দিচ্ছেন বলে ধরে নেয়া হবে।


১১। অভিযোগ নিষ্পত্তিঃ

প্রোডাক্ট, ডেলিভারি বা সার্ভিস নিয়ে কোন অভিযোগ থাকলে আমাদের কাছে ইমেইলের মাধ্যমে লিখিতভাবে জানাতে পারেন।

📧 Email: joindropcart@gmail.com

ইমেইলে অবশ্যই আপনার অর্ডার নাম্বার, যোগাযোগের জন্য মোবাইল নাম্বার এবং আপনার অভিযোগের জন্য প্রয়োজনীয় তথ্য (স্ক্রিনশট, অডিও বা ভিডিও) সহ বিস্তারিত লিখে আমাদের ইমেইল করুন।

অভিযোগ পাবার ৭২ ঘণ্টার মধ্যেই আমরা আপনার সাথে যোগাযোগ করে আপনার অভিযোগটি নিষ্পত্তি করার জন্য যথাযথ ব্যাবস্থা নেব।


১২। কন্টেন্ট ব্যবহারে নির্দেশনাবলীঃ

ড্রপকার্টের ওয়েবসাইট থেকে কোনো ছবি বা ভিডিও ডাউনলোড করে নিজের পেজে বা ওয়েবসাইটে ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই নিজেদের ব্রান্ডের লোগো বা ওয়াটার মার্ক ব্যবহার করে মার্কেটিং করবেন।

কন্টেন্ট চুরি প্রতিরোধের জন্য কন্টেন্ট গুলোতে আপনাদের নিজেদের ব্রান্ডের ওয়াটার মার্ক বা লোগো ব্যবহার করবেন। এতে করে আপনাদের ব্র্যান্ড ভ্যালু বাড়বে।


সাবধানতাঃ

যেসব কারনে আমাদের ওয়েবসাইট ব্যাবহারে নিষেধাজ্ঞা রয়েছে, নিম্নে তা বর্ননা করা হলোঃ

  • আমাদের অনুমোদিত বা রেজিস্টার্ড ব্যাবহারকারী ছাড়া আমাদের ওয়েবসাইটের কন্টেন্ট ব্যবহার করা
  • অনৈতিক কাজে ব্যবহার করা
  • আইন বা বিধি লঙ্ঘন করা
  • মেধাস্বত্ব লঙ্ঘন করা
  • আমাদের নাম ব্যবহার করে প্রতারণা করা
  • ভুল তথ্য প্রদান করা
  • ভাইরাস বা ক্ষতিকর কোড আপলোড করা
  • স্প্যাম, স্ক্র্যাপিং বা ফিশিং করা
  • অশ্লীল কাজে ব্যবহার করা
  • সিকিউরিটি ব্যাহত করা
  • ব্যক্তিগত আক্রমণ বা বিভ্রান্তিকর রিভিউ দেয়া

উপরোক্ত নিয়ম লঙ্ঘন করলে DropCart কর্তৃপক্ষ আপনার একাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে বাতিল করার অধিকার রাখে।

H#07, R#02 Bosila City Devlopers Mohammadpur, Dhaka - 1207

joindropcart@gmail.com

09638555056

DropCart | Drop Shipping Platform in Bangladesh