FAQ & Help Center
FAQ

কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর

আপনার সুবিধার জন্য নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তাদের উত্তর সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রয়োজনীয় তথ্য দ্রুত খুঁজে পেতে প্রতিটি প্রশ্নে ক্লিক করুন।

𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্ট কী?

𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্ট হচ্ছে বাংলাদেশের অন্যতম স্মার্ট ড্রপশিপিং প্ল্যাটফর্ম যা আপনাকে আপনার নিজের ব্যবসা চালু এবং বড় করার জন্য সকল সহযোগিতা করবে, এখানে রিসেলিং ব্যবসা শুরু করতে কোনো ইনভেস্ট লাগেনা। আপনি কোনো প্রোডাক্ট নিজের কাছে স্টক না রেখেই অনলাইন ব্যবসা শুরু করতে পারেন। এখানে আগে থেকেই রেডি স্টক থাকা হাজারো প্রোডাক্ট থেকে নিজের পছন্দের প্রোডাক্ট বেছে নিয়ে আপনি নিজের ব্র্যান্ডিং এ অনলাইন স্টোরে বিক্রি করতে পারবেন। 𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্ট আপনার জন্য প্রোডাক্ট কন্টেন্ট, প্যাকেজিং, ডেলিভারি ও কাস্টমার সাপোর্ট সব কিছু ম্যানেজ করে দেয়। আপনি শুধু বিক্রির উপর ফোকাস করবেন।
𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্টের সকল প্রোডাক্ট অন্যান্য প্ল্যাটফর্ম থেকে মার্কেট চ্যালেঞ্জ পাইকারি দামে পাবেন। ব্যবসা করার জন্য প্রথম শর্ত হচ্ছে ইনভেস্টমেন্ট কিন্তু 𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্টে কোনো ইনভেস্টমেন্ট ছাড়াই আপনার অনলাইন বিজনেস শুরু করতে পারবেন।
𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্টে কাজ শুরু করা খুবই সহজ। আপনি মাত্র কয়েকটি ধাপেই নিজের অনলাইন ব্যবসা চালু করতে পারেন
👇
রেজিস্ট্রেশন করুন: 𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্টের ওয়েবসাইটে গিয়ে একটি একাউন্ট খুলুন।
প্রোডাক্ট নির্বাচন করুন: 𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্টের রেডি স্টক প্রোডাক্ট লিস্ট থেকে আপনার পছন্দের পণ্যগুলো বেছে নিন।
নিজের ব্র্যান্ডে বিক্রি করুন: আপনার নাম বা ব্র্যান্ডে প্রোডাক্টগুলো অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় বিক্রি শুরু করুন।
𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্ট করবে বাকিটা: অর্ডার পাওয়ার পর কাস্টমার থেকে ডেলিভারি ইনফর্মেশন নিয়ে 𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্টের প্যানেলে সাবমিট করুন এরপর 𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭/ড্রপকার্ট টিম আপনার হয়ে প্যাকেজিং, ডেলিভারি এবং কাস্টমার হ্যান্ডলিং সব কিছু ম্যানেজ করবে।
প্রফিট পান: বিক্রি শেষ হলে আপনি আপনার প্রফিট সরাসরি একাউন্টে পাবেন।
📦 সংক্ষেপে: কোনো ঝামেলা ছাড়াই, স্টক ছাড়া নিজের ব্যবসা শুরু করার সবচেয়ে সহজ উপায় হলো 𝐃𝐫𝐨𝐩𝐂𝐚𝐫𝐭 𝐃𝐫𝐨𝐩𝐒𝐡𝐢𝐩𝐩𝐢𝐧𝐠🙂
আপনার যদি ফেইসবুক পেজ, গ্রুপ বা ইউটিউব চ্যানেল, টিকটক আইডি থাকে বা ফিজিক্যাল শপ থাকে এবং ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বেসিক আইডিয়া থাকে, সেক্ষেত্রে ড্রপ-কার্ট এ কিছু তথ্য যেমন- আপনার নাম, ইমেইল আইডি, সচল মোবাইল নম্বর, পাসওয়ার্ড ইত্যাদি তথ্য দিয়ে এবং নামমাত্র কিছু টাকা পেমেন্ট করে রেজিস্ট্রেশন করুন, পেমেন্ট করার সাথে সাথেই আপনি রিসেলার ড্যাশবোর্ড এর এক্সেস পেয়ে যাবেন।
ড্রপকার্টে রেজিস্ট্রেশন করার পর প্রথমে আপনার প্রোফাইল আপডেট করুন। এরপর পছন্দের প্রোডাক্ট গুলো মাই শপে সেইভ করে রাখতে পারেন অথবা সবগুলো প্রোডাক্ট নিয়েই কাজ শুরু করতে পারেন।
প্রথমে প্রোডাক্ট পেইজে যেতে হবে। প্রোডাক্ট এর পাইকারি প্রাইস (রিসেলার মূল্য) দেয়া থাকবে এবং মিনিমাম সেলিং প্রাইস (সর্বনিম্ন বিক্রয় মূল্য) দেয়া থাকবে। মিনিমাম সেলিং প্রাইস হচ্ছে এই প্রাইস এর কমে আপনি প্রোডাক্ট টি বিক্রি করতে পারবেন না। এরপর "আমার বিক্রয় মূল্য" বক্সে আপনি যে প্রাইসে কাস্টমারের কাছে প্রোডাক্ট টি বিক্রি করছেন সেটা বসাবেন। ধরুন প্রোডাক্ট এর সেলিং প্রাইস ১২০০ টাকা এখন এই প্রোডাক্ট আপনি কাস্টমারের কাছে বিক্রি করেছেন ১৫০০ টাকায়। তাহলে "আমার বিক্রয় মূল্য" বক্সে আপনি বসাবেন ১৫০০ টাকা। নিচে দেখাবে এই অর্ডারে আপনার সর্বমোট ইনকাম ৩০০ টাকা। এরপর অর্ডার করুন বাটনে অথবা মাল্টিপল প্রোডাক্ট থাকলে কার্টে যোগ করুন বাটনে ক্লিক করে একই নিয়মে সব প্রোডাক্ট এড করতে হবে। এরপর অর্ডার সাবমিট বাটনে ক্লিক করে চেক আউট পেইজে কাস্টমার ডেলিভারি ডিটেইলস নির্ভুল ভাবে বসিয়ে ডেলিভারি চার্জ বাবদ এডভ্যান্স পেমেন্ট ১২০ টাকা অথবা ফুল পেমেন্ট সিলেক্ট করে বিকাশ অথবা অনলাইন পেমেন্ট সিলেক্ট করে অর্ডার কনফার্ম করুন।
প্রতিটি অর্ডার সাবমিট করার ক্ষেত্রে ঢাকা বা ঢাকার বাইরে সারা বাংলাদেশের জন্য ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে পার্সিয়াল ১২০ টাকা (৩০০০ টাকা পর্যন্ত। অর্ডার ভ্যালু ৩০০০ টাকার উপরে হলে টোটাল এমাউন্টের মিনিমাম ১০-২০% এডভ্যান্স পেমেন্ট করতে হবে) অথবা ফুল পেমেন্ট এডভ্যান্স করে অর্ডার সাবমিট করতে পারবেন। পেমেন্ট ছাড়া কোন অর্ডার কনফার্ম করা হবেনা। তাই আপনিও আপনার কাস্টমার থেকে ডেলিভারি চার্জ অথবা ফুল পেমেন্ট নিয়ে অর্ডার কনফার্ম করবেন এতে করে অর্ডার ক্যান্সেল রেট অনেক কমে যাবে এবং আপনার প্রফিট মার্জিন বাড়বে।
ড্রপকার্টে ড্রপ-শিপিং মানেই হলো সব কিছুই আপনার নামে হবে অর্থাৎ ইনভয়েস আপনার ষ্টোরের নামে হবে, আপনার ব্র্যান্ডের/শপের লোগো থাকবে, এবং আপনার বিজনেস মোবাইল নাম্বার দেয়া থাকবে। কাস্টমারের প্রয়োজন হলে যেনো আপনার সাথেই যোগাযোগ করতে পারে।
ড্রপ-কার্ট এর অর্ডার করা প্রোডাক্ট এখন শুধুমাত্র স্টেড ফাস্ট কুরিয়ারের মাধ্যমে ঢাকা সহ সারা বাংলাদেশের গ্রাম পর্যায়েও হোম ডেলিভারি করা হচ্ছে (তবে সেন্টমার্টিন, টেকনাফের কিছু দুর্গম এলাকা এছাড়াও যেসকল গ্রামে চলাচলের জন্য রাস্তা খুবই দুর্গম সেগুলি বাদে)। ডেলিভারি সংক্রান্ত তথ্যের জন্য স্টেড ফাস্ট কুরিয়ারের হেল্প লাইন নাম্বার- 09678045045 – এ কল করেও আপনার পার্সেলের অবস্থা বা অভিযোগ করতে পারেন।
না! কুরিয়ার মার্চেন্ট বা কোথাও ড্রপ কার্ট এর নাম বা লোগো ব্যবহার হবেনা। যেহেতু সকল পার্সেল এক মার্চেন্ট আইডি থেকেই যাবে তাই 𝐎𝐧𝐥𝐢𝐧𝐞𝐒𝐡𝐨𝐩 নামে একটি কমন নামেই যাবে। যেহেতু আপনাদের ব্যবসা অনলাইন ভিত্তিক তাই এই নাম ব্যবহার করলে কারো সমস্যা হবেনা।
জি! একজন রিসেলার চাইলে তার নিজস্ব মার্চেন্ট আইডি ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে স্টেড ফাস্ট কুরিয়ার হতে হবে। অবশ্যই ফুল পেমেন্ট করে অর্ডার করতে হবে। অর্ডার করার সময় ডেলিভারি এড্রেসে শপ নেম, স্টেড ফাস্ট মার্চেন্ট আইডি এবং পার্সেল আইডি বসিয়ে অর্ডার সাবমিট করতে হবে। এক্ষেত্রে ইনভয়েস প্রিন্টিং এর কোনো সুযোগ নেই। আপনি আপনার কাস্টমার কে অনলাইনের মাধ্যমে ইনভয়েস প্রোভাইড করবেন।
ঢাকা সিটি কর্পোরেশন ৬০ টাকা
সারা বাংলাদেশ ১২০ টাকা
জি পারবেন! স্টেড ফাস্ট কুরিয়ারের সকল পার্সেল অনলাইনে ট্র্যাক করতে পারবেন এবং জানতে পারবেন আপনার পার্সেল এখন কোথায় আছে বা ডেলিভারি হয়েছে কিনা। অর্ডার ডিটেইলস এ গেলে অর্ডার ট্র্যাকিং এর লিংক পেয়ে যাবেন। ডেলিভারির আগে কাস্টমারের নাম্বারে এসএমএস এর মাধ্যমে ডেলিভারির তথ্য জানিয়ে দেয়া হয়।
অর্ডার ডিটেইলস এ গেলেই আপনার অর্ডারের সকল তথ্য পেয়ে যাবেন এবং সেখান থেকেই ইনভয়েস ডাউনলোড করতে পারবেন।
সাধারণত, অর্ডার বুকিং করার ২৪-৪৮ ঘণ্টার মধ্যে ঢাকায় এবং ৪৮-৯৬ ঘণ্টার মধ্যে ঢাকার বাইরে ডেলিভারি করা হয়ে থাকে। তবে কিছু ক্ষেত্রে যেমন প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, রাজনৈতিক সমাবেশ বা নির্বাচনের কারণে এর থেকেও কিছুটা সময় বেশী লাগতে পারে।
অর্ডার প্লেস করার পর কোনো প্রোডাক্ট যদি স্টক না থাকে অথবা নির্দিষ্ট ডেলিভারি টাইমের মধ্যে বা স্বল্পতম সময়ে রি-স্টক হবার সম্ভবনা না থাকলে ড্রপশিপারের সাথে যোগাযোগ করে অথবা কোনো কারণে ড্রপশিপারের সাথে যোগাযোগ করা না গেলেও অর্ডারটি ক্যান্সেল করে ৭২ ঘণ্টার মধ্যে রিফান্ড করা হবে।
ফেক অর্ডার এভোয়েড করার জন্য আমরা আমাদের রিসেলারদের প্রতিটি অর্ডারের বিপরীতে অবশ্যই অন্ততপক্ষে ডেলিভারি চার্জ ১২০ টাকা বা ফুল পেমেন্ট অগ্রিম নেয়ার জন্য উৎসাহিত করি। অগ্রিম পেমেন্ট করা থাকলে কাস্টমার দ্রুত অর্ডার ডেলিভারি নেবে, অর্ডার ক্যান্সেল হবেনা এবং আপনার প্রফিট আর্নিং করা সহজ হবে। তারপরও কোনো কারণে কাস্টমার প্রোডাক্ট রিসিভ করতে না চাইলে কাস্টমারের সাথে দ্রুত যোগাযোগ করে ডেলিভারি সাকসেস করতে চেস্টা করুন।
না! পছন্দ না হলে রিটার্ন করার কোন সুযোগ নেই। কেননা আমরা যে প্রোডাক্ট প্রোডাক্ট সেল করি সবই ব্র্যান্ডের প্রোডাক্ট এবং সব প্রোডাক্ট এর স্পেসিফিকেশন এবং ফিচার সেম তাই অর্ডার করার আগেই বিস্তারিত তথ্য জানিয়ে অর্ডার নেবেন যাতে আপনার কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে ডেলিভারির আগেই বিস্তারিত জানতে পারেন। তবে আমাদের দিক থেকে যদি ভুল প্রোডাক্ট বা ভুল কালারের প্রোডাক্ট ডেলিভারি হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট বা পরেও এক্সচেঞ্জ করে দেয়া হবে।
না! পছন্দ না হলে রিটার্ন করার কোন সুযোগ নেই। কেননা আমরা যে প্রোডাক্ট প্রোডাক্ট সেল করি সবই ব্র্যান্ডের প্রোডাক্ট এবং সব প্রোডাক্ট এর স্পেসিফিকেশন এবং ফিচার সেম তাই অর্ডার করার আগেই বিস্তারিত তথ্য জানিয়ে অর্ডার নেবেন যাতে আপনার কাস্টমার প্রোডাক্ট সম্পর্কে ডেলিভারির আগেই বিস্তারিত জানতে পারেন। তবে আমাদের দিক থেকে যদি ভুল প্রোডাক্ট বা ভুল কালারের প্রোডাক্ট ডেলিভারি হয় সেক্ষেত্রে ইনস্ট্যান্ট বা পরেও এক্সচেঞ্জ করে দেয়া হবে।
প্রতিটি টেকনিক্যাল বা টেক বা গ্যাজেট প্রোডাক্ট নিয়ে আপনি একজন ড্রপ-শিপার বা রিসেলার হিসাবে নিজেকে স্টাডি করতে হবে যাতে যেকোনো ইস্যুতে আপনি নিজেই কাস্টমারকে ইনস্ট্যান্ট সাপোর্ট দিতে পারেন। প্রোডাক্ট এর ডেসক্রিপশন এবং রিভিউ নিয়ে নিজে নিজে স্টাডি করে নেবেন- যার প্রোডাক্ট নলেজ যত বেশী তার জন্য তত সহজে এবং দ্রুত কাস্টমারদের সাপোর্ট দেয়া সম্ভব। আপনি ইউটিউব থেকে জেনে নেয়ার চেস্টা করবেন এরপরেও সমাধান না হলে আমাদের সাথে যোগাযোগ করবেন।
আমাদের ওয়েবসাইটে প্রতিটি প্রোডাক্টের সাথে ওয়ারেন্টির তথ্য দেয়া থাকবে। ন্যূনতম ৭ দিন থেকে ৩ বছর পর্যন্ত হতে পারে এবং তা প্রোডাক্ট টু প্রোডাক্ট ভ্যারি করবে। কোন প্রোডাক্ট এর আফটার সেলস সাপোর্ট পেতে আমাদের ঠিকানায় কুরিয়ার করে পাঠাতে পারেন। কুরিয়ারের ক্ষেত্রে কুরিয়ার আপ-ডাউন ফি কাস্টমারকে দিতে হবে। তবে ছোট ছোট ইস্যু যেমন কিভাবে চালাতে হয় বা কনফিগার কিভাবে করতে হয় এই ধরনের ইস্যুর জন্য প্রোডাক্ট আমাদের কাছে না পাঠিয়ে ওভার ফোনে সাপোর্ট নেয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।
এখানে বিস্তারিত দেয়া আছে - https://dropcart.com.bd/venture/return_policy
জি পারবেন! আমাদের লিস্টের যেকোনো প্রোডাক্ট আপনি আপনার মত দাম সেট করে সেল করতে পারবেন। তবে সব প্রোডাক্টের ক্ষেত্রেই আমাদের সাজেস্টেড প্রাইস দেয়া থাকবে। তবে প্রোডাক্ট মার্কেট প্রাইসের থেকে খুব কমে সেল করা যাবেনা। মার্কেটিং করে প্রফিট আর্নিং করাই মুল উদ্দেশ্য কম দামে সেল করে মার্কেট নষ্ট করা নয়।
প্রতিটি পার্সেলের জন্য ফেইল্ড ডেলিভারি চার্জ ৩০ টাকা। অর্থাৎ পার্সেলটি কাস্টমারের কাছে পৌঁছানোর পর অর্ডার টি ক্যান্সেল হয়ে আমাদের কাছে ফেরত আসলে প্যাকেজিং + প্রিন্টিং + ম্যান পাওয়ার + অন্যান্য ফি বাবদ ৩০ টাকা অটোম্যাটিক আপনার ড্যাশবোর্ডের মেইন ব্যালান্স থেকে মাইনাস হয়ে যাবে এবং অর্ডারটা ক্যানসেল স্ট্যাটাস এ চলে যাবে। যদি একই অর্ডারে এক্সট্রা কুরিয়ার ফি থাকে সেটা ম্যানুয়ালি একাউন্ট থেকে কেটে নেয়া হবে। অর্থাৎ কোনো অর্ডারে ১২০ টাকার বেশি ডেলিভারি চার্জ আসলে বাড়তি চার্জ একাউন্ট ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে। বুঝার সুবিধার্থে: যদি ঢাকার বাইরের অর্ডার হয় তাহলে প্রথম ১ কেজির জন্য ১৩০ টাকা ডেলিভারি চার্জ প্রযোজ্য হয় এবং পরবর্তী প্রতি কেজি প্রোডাক্ট এর জন্য ২০ টাকা করে কুরিয়ার চার্জ যোগ হয় অর্থাৎ আপনার অর্ডার করা কোনো প্রোডাক্ট যদি ১০ কেজি ওজন হয় তাহলে কুরিয়ার চার্জ আসবে ৩১০ টাকা কিন্তু ড্রপকার্ট আপনার কাছে ১২০ টাকা কুরিয়ার চার্জ নিবে। যদি কোনো কারণে পার্সেল টি ক্যানসেল হয়ে আমাদের কাছে ফেরত আসে তাহলে ক্যান্সেলেশন চার্জ ৩০ টাকা এবং অতিরিক্ত কুরিয়ার চার্জ ১৯০ টাকা আপনার ব্যালেন্স থেকে কেটে নেয়া হবে। যদি ঢাকা সিটি কর্পোরেশন হয় তাহলে ডেলিভারি চার্জ কেটে নেয়ার পর অতিরিক্ত টাকা আপনার একাউন্টে যোগ করে দেয়া হবে। তবে প্রোডাক্ট ভুল বা কুরিয়ার কতৃক ড্যামেজ হয়ে থাকে সেক্ষেত্রে কোন রিটার্ন চার্জ লাগবে না আমরা নিজেরাই সেই খরচ বহন করবো। এক্ষেত্রে অবশ্যই প্রোডাক্ট রিসিভ করে কুরিয়ার বক্স বা বাবল ওয়ার্প খোলার সময় আনবক্সিং ভিডিও করতে হবে এবং সেটা আমাদের কাছে পাঠাতে হবে। অবশ্যই ফুল ভিডিও হতে হবে। কোনো ইডিট বা কাটিং ভিডিও গ্রহণযোগ্য হবে না এবং ফুল আনবক্সিং ভিডিও ছাড়া কোনো কমপ্লেইন গ্রহণযোগ্য হবেনা।

H#07, R#02 Bosila City Devlopers Mohammadpur, Dhaka - 1207

joindropcart@gmail.com

09638555056

DropCart | Drop Shipping Platform in Bangladesh